আমি হব- কাজী নজরুল ইসলাম | দ্বিতীয় শ্রেণি বাংলা | Class 2 Bangla

 পেজ--- ২০



         আমি হব 

কাজী নজরুল ইসলাম 

আমি হব সকাল বেলার পাখি। 

সবার আগে কুসুমবাগে 

উঠব আমি ডাকি! 

সূয্যি মামা জাগার আগে 

উঠব আমি জেগে, 

হয় নি সকাল, ঘুমো এখন,

মা বলবেন রেগে। 

বলব আমি - আলসে মেয়ে 

ঘুমিয়ে তুমি থাক,

হয় নি সকাল, তাই বলে কি 

সকাল হবে না ক?

আমরা যদি না জাগি মা 

কেমনে সকাল হবে? 

তোমার ছেলে উঠলে গো মা

রাত পোহাবে তবে।

আমি হব- কাজী নজরুল ইসলাম দ্বিতীয় শ্রেণি বাংলা
দ্বিতীয় শ্রেণি বাংলা 


"আমি হব" ছড়াটির শব্দের অর্থ, শূণ্যস্থান পূরণ, যুক্তবর্ণ, মুখে মুখে উত্তর বলি ও লিখি সহ ৪, ৫, ৬, ৮, ৯,  ১০ সমাধান পেতে নিচে ক্লিক করুন 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নতুন দেশ- রবীন্দ্রনাথ ঠাকুর | সপ্তম শ্রেণি | Class 7 Bangla

বাংলা রচনা আমাদের জাতীয় পতাকা | সপ্তম শ্রেণির বাংলা ২য় পত্র | Class 7 Bangla second Paper

এই দেশ এই মানুষ | পঞ্চম শ্রেণি বাংলা | Class 5 Bangla